মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ৫৮ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের বেশিরভাগ তিন মাসের বেশি কারাভোগ করেছেন ও অনুর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম সাজা প্রাপ্ত।

লঘু অপরাধ ও কম মেয়াদে সাজা বিবেচনায় শনিবার (০৯ মে) তাদের মুক্ত করা হয়।

সরকার এই কারাগার থেকে সর্বমোট ৭১ জনের মুক্তির আদেশ দিয়েছেন, এর মধ্যে এর আগে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছিল।

বর্তমানে ৭ জনের মুক্তি আটকে আছে জরিমানা পরিশোধ করার অপেক্ষায়।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো: নুরুন্নবী ভূঁইয়া জানান, সরকার তিন দফায় ৭১ জন কয়েদিকে মুক্তির আদেশ দেয়। এর মধ্যে শনিবার ৫৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং এর আগে দেওয়া হয় ৬ জনকে। বর্তমানে বাকি আছে আরো ৭ কয়েদি। মামলার আদেশ অনুযায়ী ধার্য করা জরিমানার টাকা পরিশোধ করলেই মুক্তি পাবে এরা।

এমবি