শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য পূরণে তরুণদের দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে প্রস্তুত করতে হবে। বিশ্বায়নের যুগে কর্মক্ষেত্রে টিকে থাকতে ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা বাড়ানো জরুরি।
দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনও নানা চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়ন প্রয়োজন।
আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে তিনি বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি শেখার পাশাপাশি বাংলা ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও গুরুত্বপূর্ণ।
তরুণদের অপরাধ থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে। এজন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
এস
















