বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো—ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।

নোটিশ অনুযায়ী, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কাজে ফেরার জন্য কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগ করা হয়েছে।

এতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারখানার কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এস