গাজীপুরের টঙ্গী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত্য দেবনাথ জানান, টঙ্গীর আক্কর আলী বাথান এলাকার একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ১০-১৫ দিন আগে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর