ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক পাঁচ মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার দুপুর দুইটায় কুষ্টিয়া কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
সদ্য মুক্তি প্রাপ্ত ইবি শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুখ বলেন, “সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের সাধারণ জনগণের উপর নির্বিচারে নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে সরকারের অন্যায় ও যাবতীয় কুকর্মের যথাযথ জবাব দেয়া হবে।”
উল্লেখ্য গত ২৬ জানুয়ারী অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, নাশকতাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে গ্রেফাতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছিল।
জেডআই





