এ সময় কারও হাতে বস্ত্র, কারও হাতে খাবার তুলে দেন প্রধানমন্ত্রী। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে বস্ত্র বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হলো।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্পটে এই ধরণের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
এমএম