বাজারে বর্তমানে এক লিটার মিল্কভিটা দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসেও ব্র্যান্ডটির এক লিটার দুধের দাম ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।
অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।
দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। পশুখাদ্য ও দুধ সংগ্রহের খরচের পাশাপাশি প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ ব্যয়ও বেড়েছে।
প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, এসব বাড়তি ব্যয়ের প্রভাব পড়ছে প্রতি লিটার দুধের উৎপাদন খরচে। ফলে উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করতেই প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ানো হয়েছে।
এস





