বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও বঙ্গবন্ধু শিশু একাডেমির যৌথ উদ্যোগে ময়মনসিংহে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি এড. মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ করে তারা দেশের শত্রু, জাতীর শত্রু। যারা রাজনীতি করবে তাদের দেশকে ভালবাসতে হবে যারা বঙ্গবন্ধু একাডেমি করবে তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, তরুণ আওয়ামী লীগ নেতা ও মেয়র মো: ইকরামুল হক টিটু।

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আলোচক ছিলেন এডভোকেট আনিসুর রহমান খান। অতিথি হিসাবে ছিলেন অধ্যক্ষ আব্দুর রফিক, ফারুক হোসেন, অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রদীপ ভৌমিক, এম এ কুদ্দুছ, কাজী আজাদ জাহান শামীম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিন আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহানুর আলম শান্ত, যুবলীগ নেতা শাহীনুর রহমান, জেলা মৎস্যজীবী লীগ সহ-সভাপতি রেদোয়ান মাহামুদ ময়না, আমিমুল আহসান বরাতসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পুরস্কার ও সনদ বিতরণ করেন ডা: হরি শংকর দাস, এডভোকেট ফরিদ আহমেদ, এডভোকেট আ: গফুর খান, এডভোকেট পিযুষ কান্তি সরকার, আবু সাইদ দীন ইসলাম ফখরুল, এডভেকেট মাকসুদুর রহমান নয়ন, অধ্যাপক মফিজুন নুর খোকা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন ও বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার।

উল্লেখ্য, গত ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংঙ্কন, সুন্দর হাতের লিখা, বক্তৃতা ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কেএইচ