ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শুক্রবার (০৯ এপ্রিল) প্রিন্স ফিলিপের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রিন্স ফিলিপ, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে।
শুক্রবার (০৯ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানি হন।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোন রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।
বাকিংহাম প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে: "মহামান্য রানি খুবই দুঃখের সাথে তাঁর প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবারার মৃত্যুর খবর ঘোষণা করেছেন।
“ডিউক, উইন্ডসর কাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
এমবি





