দেশের ৯ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। তারপর মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা জেলার অবস্থান। এছাড়া কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা, গাজীপুর জেলায়ও রোগী আছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, দেশের নয় জেলায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে আইইডিসিআরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ঢাকা ছাড়াও আক্রান্ত জেলাগুলো হলো:
ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা ও গাজীপুর।

তথ্য অনুযায়ী, দেশের নয় জেলার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬ জন আক্রান্ত হয়েছেন। ঢাকা জেলার পরেই মাদারীপুর জেলার অবস্থান। এ জেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন। তারপর নারায়ণগঞ্জ ও গাইবান্ধা জেলা একই অবস্থানে রয়েছে। এ দুই জেলায় চারজন করে মোট আটজন আক্রান্ত হয়েছেন। কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা, গাজীপুর জেলায় একজন করে রোগী আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিদেশফেরত মানুষের মাধ্যমেই দেশে প্রথম করোনার সংক্রমণ ঘটেছে। ৬১ জন আক্রান্তের মধ্যে ১৬ জন বিদেশফেরত। বিদেশফেরতদের মধ্যে ইতালির ছয়জন, যুক্তরাষ্ট্রের তিনজন, সৌদি আরবের দুজন রয়েছেন।

এ ছাড়া কুয়েত, বাহরাইন, ভারত, জার্মানি ও ফ্রান্সের একজন করে রয়েছেন। বিভিন্ন সময়ে এই ১৬ জন দেশে আসেন। এর পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

গতকাল ৩ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ মোট ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এঁদের মধ্যে ৩৮ জন‌ পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন। মারা গেছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। আইইডিসিআরের অধীনে চিকিৎসাধীন ২৯ জন। এঁদের ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে আইসোলেশন আছেন ৮২ জন।

এএস