অবৈধ রিকশা আর ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে প্রধান সড়কে। যে যেভাবে পারছে নিয়ম ভাঙছে। এতে যানজটে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসী।
এ অবস্থার লাগাম টেনে ধরেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে একদিনেই ৬৩৩টি মামলা ও ২৩ লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। একই সঙ্গে ১৬১টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমএইচ





