মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসের আলীকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরেউপজেলার চরগোয়াল গ্রামের কামারদাড়া মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হাসের আলী চরগোয়াল গ্রামের বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে।
হাসের আলীর বাবা সাদিমান হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে কামারদাড়া মাঠে নিজ জমিতে সার দিতে যাচ্ছিল হাসের আলী। এ সময় মাঠের মধ্যে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ছেলেকে কুপিয়ে হত্যা করে।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমজানান, নিহত হাসের আলীর বিরুদ্ধে চরগোয়াল গ্রামের আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও হ্যাবল মিয়া হত্যার মামলা ছিল। তিনি এসব মামলায় জামিনে ছিলেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কেএইচ





