নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদক সেবনের দায়ে সম্রাট (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ দণ্ড দেন।

সম্রাট উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, মাদকাসক্ত হয়ে প্রায়ই পরিবারের লোকজনকে অত্যাচার করতেন সম্রাট।

সকালে তার মা জোসনা বেগমের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমআইএস