বুধবার (২ অক্টোবর) দুপুরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আলোচনাকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য, আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে।
এ সময় দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐক্যমতে পৌঁছায়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন।
এমএইচ





