মৌলভীবাজারে একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এই ঘটনা ঘটে।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমান পাঁচ জন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। 

এমবি