জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙে পানি প্রতিরক্ষা বাঁধে এসে আটকে যায়। পরবর্তীতে রাতে আকুয়া এলাকার প্রতিরক্ষা রিং বাঁধ ভেঙে গেলে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদ, মশাজানসহ অন্তত ১৫টি গ্রামে পানি ঢুকে পড়ে।
এদিকে জেলার মনু নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ধলাই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তারাপাশা-টেংরা সড়ক এবং তারাপাশা বাজারের একাংশ পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয়দের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে কাজ চলছে।
এমএম