দেশে করোনাভাইরাসে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২১৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপস্থিত ছিলেন।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪ জন। মৃত ৪ জনের ২জনের বয়স ৭০ উর্ধ্ব, একজন ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে, যিনি একজন ক্যানসারের রোগীও ছিলেন।
এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। এই চারজনের মধ্যে পুরুষ ৩ জন নারী একজন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ জন, মোট ৪৯।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ২৩১। আর প্রাণহানি হলো ৫০ জনের। গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট টেস্ট করা হয়েছে ১৪ হাজার ৮৬৮টি।
করোনায় বাংলাদেশ পরিস্তিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৯
মোট আক্রান্ত ১২৩১
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ৪৯
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৫৪২
হোম কোয়ারেন্টাইন ১১ ২২৮
আইসোলেশন ৩৮৩
মোট মৃত্যু ৫০
বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে।
এএস





