বাংলাদেশের আঙ্কারা দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এ তথ্য জানান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হওয়ার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তার মুক্তির উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

অন্যদিকে, গাজাগামী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ইউরোপের ইতালি, গ্রিস, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং তুরস্কে যেমন বিক্ষোভ হচ্ছে, তেমনি এশিয়া ও লাতিন আমেরিকার মালয়েশিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশেও বিক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনায় বিশ্ব নেতারা ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আন্তর্জাতিক জলসীমায় এ অভিযানকে “দস্যুতা” বলে আখ্যায়িত করেছেন। একেপি দলের এক সমাবেশে তিনি বলেন, গাজায় গণহত্যার দায় লুকাতে ইসরায়েলের দমনযন্ত্র আজ উন্মত্ত হয়ে উঠেছে।

এনএইচ