নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপা‌ল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।

এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশ‌টিতে।

এ‌দিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরছে।

এনএইচ