শনিবার (১৫ আগস্ট) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই করবেন। যতক্ষণ পর্যন্ত যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ না হবে, ততক্ষণ তা চলবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র রয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

এস