নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের আব্দুল্ল্যাহপুর গ্রামের টহলরত পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোখলেছুর রহমান ওরফে সূবল্যা ডাকাত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে এঘটনা ঘটে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী অস্ত্র, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করে। নিহত মোখলেসুর রহমান বেগমগঞ্জ উপজেলা ইহাসাক মিয়ার ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুস সামাদ জানান, শুক্রবার রাত একটার দিকে আমাদের দুইটি টহলরত পুলিশের একটি গাড়ি পূর্ব নাটেশ্বর এলাকায় টহল দিতে গেলে মোখলেসুর রহমান ওরফে সুবল্যা ডাকাত তার দল বল নিয়ে ডাকাতি করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে পরে পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা ১৭ রাউন্ড গুলি চালায় এ সময় পুলিশের গুলিতে মোখলেছুর রহমান ওরফে সুবল্যা ডাকাত ঘটনাস্থলে নিহত হয় ।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, চারটি চাপাতি উদ্ধার করে।

সোহেল/এমএম