বৃহস্পতিবার (১৬ জুলাই) বেগমগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

আটকরা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া থানার মোজাফফর আহমেদ সিকদারের ছেলে ​মো. পারভেজ (৪২) ও মৃত শেখ চাঁনের ছেলে মো. বিপ্লব (৪৮)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নোয়াখালীতে প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি কালো রঙের জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৮০৩৭) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে জিপ গাড়িটির পেছনে ডান পাশের দরজার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটের ভেতরে থাকা জিপারযুক্ত নীল রঙের পলি ব্যাগ থেকে সর্বমোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই কোটি একচল্লিশ লাখ আট হাজার টাকা

এস