নাশকতার মামলায় গাইবান্ধা বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবদুর রশিদ জানান, নাশকতার মামলায় বিএনপির একজন ও জামায়াতের পাঁচজনসহ গ্রেপ্তারি পরোয়ানা ও অনান্য অপরাধমূলক মামলায় আরো ২১ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমকে