সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ জন কর্মীসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবাধ রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে জামায়াতের ১১ জন ও শিবিরের একজনসহ নিয়মিত মামলার ৩০ আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সদর থানায় ১২ জন, তালায় দুইজন, কলারোয়ায় সাতজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় চারজন গ্রেফতার হয় করা হয়েছে।
এমএম





