ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র এ জেড এম তোফাজ্জল হককে আটকের পর আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে তোফাজ্জল হকের পরিবার।

তোফাজ্জল হক মুক্তাগাছা থানার দিগল গাও গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পরিবারের অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারী দিবাগত রাত ১টা ৩০ মিনিটে পুলিশ ঘুমন্ত অবস্থায় আমাদের সন্তানকে নিজ বাড়ীতে থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আমরা সকালে তার খোঁজ খবর নিতে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশের ধারস্থ হই। কিন্তু পুলিশ আমার সন্তানের ব্যপারে কোন তথ্য দিচ্ছেনা এবং নিয়ম থাকার পরও তাকে আদালতে হাজির করেনি।

বিবৃতিতে আরো বলা হয়, দ্বীর্ঘ সময় পেড়িয়ে গেলেও আজ আদালতে না তোলায় আমরা উদ্বিগ্ন। আমাদের জানা মতে, সে কোন ধরণের রাজনীতি বা অপরাধের সাথে জড়িত নয়। এর পরও সে যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা।

বিবৃতিতে তার পরিবার আশংকা করে জানান, সম্প্রতি আটকের পর অস্বীকার করে রাতের আধারে বন্দুক যুদ্ধের নাম করে বহু মেধাবী ছাত্রদের হত্যা করা হয়েছে। ফলে আমরা তার জীবনহানির আশঙ্কা করছি।

এ অবস্থায় আমরা সুবিচারের দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিবৃতি প্রদান কারী গ্রেপ্তারকৃত এ জেড এম তোফাজ্জল হকের মা জহুরা খাতুন।

ইআর