অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি গতকাল শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন।
স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধ্যাপক ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ও তার কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছবি তোলেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে এ ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, অন্য পাশে মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তাঁর মেয়ে দিনা ইউনূস। তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।
ক্যাপশনে লেখা রয়েছে, ছবিটি গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা।