রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ, জমা দেওয়া ডকুমেন্টস এবং কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। এ জন্য পুলিশি তদন্তের মাধ্যমে বিস্তারিত যাচাই কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের অতীত কার্যকলাপ এবং তাদের দাখিল করা সনদের যথার্থতা যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এস