কুষ্টিয়ার মিরপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে কুরবান আলী (৩৫) নামের এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াদহে মির্দা মার্কেটে নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে।
নিহত কুরবান আলী মিরপুর ঊপজেলার গবিন্দগুনিয়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মজনু জানান, বুধবার সকাল সাড়ে ১০টার সময় মির্দা মার্কেটের ছাদে রাজ মিস্ত্রীর কাজ করছিল কোরবান আলী।
এ সময় ছাদের ওপর দিয়ে বহমান জেনারেটরের তারে অসাবধনাতা বসত জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাহার ক্লিনিকে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





