মানিকগঞ্জে পিকআপভ্যান চাপায় মা ও তার মেয়ে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, কলাবোঝাই একটি পিকআপভ্যান পাটুরিয়া ঘাট থেকে ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি পথচারী মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়েছে।
এমবি





