“প্রতিদিন সঞ্চয়  করি, সুখি সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য  নিয়ে মাগুরা  কাট খালি বাজারে  শুভ উদ্বোধন  করা  হয়েছে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৯ তম এজেন্ট শাখা। 
গতকাল  বিকেলে মাগুরা সদরের কাটা খালি বাজারের লাবিবা-হাবিবা  মার্কেটে  ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৯ তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ডাচ বাংলা ব্যাংকের  এরিয়া ম্যানেজার  মোঃ জাহিদ হোসেন।
 
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ রিজাউল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৭নং মগি ইউনিয়নের  চেয়ারম্যান মোছাঃ হাসনা হেনা, বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন ৮নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম। স্বাগত  বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের মার্কেটিং  ম্যানেজার  রুপ কুমার  বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ডাচ বাংলা ব্যাংকের  স্হানীয় শাখা এজেন্ট পরিচালক মোঃ ফায়েজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ পিল্টন মাহমুদ, ব্যাংকার মোঃ সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য  শুভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার বেশ কয়েক শত মানুষ  উপস্হিত ছিলেন ।
সাইফুল্লাহ/এমআর