মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীসহ সারাদেশে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। এরমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এলাকাভিত্তিক এ লোডশেডিং পরিচালনা করবে।
এইচএন





