চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, গত ২২ আগস্ট থেকে আন্দোলনের রয়েছেন আনসার সদস্যরা। এরপর থেকে তারা আর কর্মস্থলে আসেননি। এমতাবস্থায় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রাখা হয়েছে।
তিনি আরও জানান, ল্যান্ডসাইড, এপ্রোন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের। তাদের সঙ্গে রয়েছেন ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আর্মড পুলিশের সদস্যরা।
এনএইচ





