বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ভোলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২এপ্রিল) দুপুর ১২টার সময় শহরের বাংলা স্কুল এলাকা থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।  

ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক প্রচার সম্পাদক বশির আহম্মেদ হাওলাদার, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুগ্ন আহবায়ক আবুল কালাম বাহালুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আ. কাদের সেলিম (ভিপি), সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হোসেন অদুদ, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক কবির তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ভোলা সদর থানা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সবুজ’সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শাহীন/এমবি