মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণের পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ পর্যন্ত আমরা ৯ জনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া ভবন থেকে অন্তত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
এন





