গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
আজ ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা নামকস্থানে ঢাকা থেকে লালমনিরহাট গামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিকে থেকে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ওই মহিলা মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





