রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অপসারণ দাবিতে ফের রাস্তায় বাংলাদেশের আন্দোলনকারীরা।

বিবিসির প্রতিবেদনে শিরোনাম বলছে, প্রাণঘাতী হয়ে উঠেছে বাংলাদেশের আন্দোলন, প্রতিদ্বন্দ্বীদের মিছিল।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের ছোট্ট শিরোনাম, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবরের শিরোনাম, বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ।

সিএনএ’র খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বাংলাদেশের বিক্ষোভকারীদের, ‘জনগণের পাশে’ থাকবে সেনাবাহিনী।

এনডিটিভির খবরের শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের শিরোনাম, টালমাটাল বাংলাদেশ: নতুন করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।

ভারতের আরেক সংবাদমাধ্যম উইঅনের শিরোনাম, বাংলাদেশে ফের উত্তেজনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা; নতুন সংঘর্ষে ২ জন নিহত।

এমএইচ