বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিষ্য চিত্রশিল্পী কাজল মুখার্জীর ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহরের কুড়িগ্রামে চিত্রশিল্পী কাজল মুখার্জীর সমাধীতে শ্রদ্ধাগুলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, চিত্রা থিয়েটারের সাধারন সম্পাদক ইমান আলী মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
হুমায়ুন/এমবি





