শেরপুরের নকলা উপজেলায় শেরপুর ২ আসনের সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ভাগিনা দেলোয়ার হোসেন সম্পদ (৪০) আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার থেকে দাবি করা হয়েছে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
নকলা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম হায়দার বলেন, নকলার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন সম্পদের লাশ নকলা পৌর শহরের ব্রীজপার তার বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। তবে কি কারণে আত্মহত্যা করেছে তদন্ত শেষে তা জানা যাবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





