চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) শাখার সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবসহ ৪ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া রোববার রাতে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গাড়িতে পেট্রোলবোমা ছোড়ার ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন,‘চমেক শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া রাতে গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে মারার ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।’
এএইচ





