‘সেপ্টেম্বরে শুরু হবে নতুন তিনটি বড় সেতুর নির্মাণ। সেতু তিনটি হচ্ছে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী। এর মূল পাইলিংয়ের কাজ এখন চলছে সূচনা পর্ব।

২০১৮ সালের আগস্ট মাসে যানবাহন চলাচলের জন্য ওই তিন সেতু উন্মুক্ত করে দেয়া হবে।’ এসব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে মেঘনা সেতুর সূচনা পর্বের কাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান জাইকা ও বাংলাদেশ যৌথভাবে তিনটি সেতু নির্মাণ ব্যয় বহন করবে। মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা।

সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে ওবায়দুল কাদের আরো বলেন, সিঙ্গাপুরে ৪০টি বার্জ, ২৪টি ক্রেন, তিনটি কংক্রিট ব্যাচিং প্লান্ট এবং ১৭টি ড্রাইভিং হ্যামারের নির্মাণকাজ শেষপর্যায়ে।

ওএফ