শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে পল্টন ও এর আশপাশ এলাকায় সিসি ক্যামেরা বসায় ডিএমপি।
ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ডিএমপি। ডিএমপির কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।
শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, বেসরকারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএমপির পক্ষ থেকে এ সিসি ক্যামেরা বসায়।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।
এমআই





