বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে এই দাম ৫৭ থেকে ৬২ টাকা।
এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোরবানির চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে এসব লবণ জেলা ও উপজেলায় পৌঁছে দেওয়া হবে।
গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক জায়গায় নির্ধারিত দামে চামড়া বিক্রি না হওয়ার অভিযোগ ওঠে।
চামড়া খাতে দীর্ঘদিন ধরেই মূল্য কারসাজির অভিযোগ রয়েছে। সরকার প্রতিবছর দর নির্ধারণ করলেও বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকে যায়। এবার নতুন সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, তা দেখা যাবে আসন্ন ঈদুল আজহায়।
এস