কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রাজগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আরএম





