সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'অতীতের যে কোনো ঈদের চেয়ে এবারের ঈদযাত্রায় দুর্ভোগ অনেক কম হবে।স্বস্তিকর হবে সকলের ঈদযাত্রা।'
শুক্রবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা ভরাডোবা অংশে মহাসড়কের কাজ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী মাসুদ খান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মিজান উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দখলের বিষয়ে মন্ত্রী বলেন, মহাসড়ক দখলের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। একবার মহাসড়ক দখলমুক্ত করা হলে দু’একদিন যেতে না যেতেই আবার দখল করে। কিন্তু এ মহাসড়ক দখলমুক্ত করতে আমি অবিরাম লেগে আছি।
এআই





