সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান আবদুসাত্তর ইসোয়েভ যার যার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আইওএমের ঢাকা অফিস জানায়, এ সহায়তা প্রকল্পের মাধ্যমে আইওএম বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা প্রদান অব্যাহত রাখতে সক্ষম হবে। এ সহায়তা রোহিঙ্গাদের ভালো বাসস্থান ও সুরক্ষা প্রদানে সহায়তা করবে।
এমআই
জাতীয়
রোহিঙ্গাদের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের সহায়তা প্রকল্প
কক্সবাজার ও ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের একটি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে এক্সচেঞ্জ অব নোটস (দ্বিপক্ষীয় বেসরকারি চুক্তি) স্বাক্ষর করেছে জাপান সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।





