প্রায় ৭ বছর আগে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশী যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ফেরত দিল ভারতীয় পুলিশ।

শুক্রবার বিকাল ৪ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। তারা ভারতে কেরালা শহরে কৈকাল নামের একটি শেল্টার হোমে ছিল।

ফেরত আসা যুবতীরা হলো,খুলনার জেলার ৪ নম্বর ঘাট এলাকার আব্দুল আজিজের মেয়ে কুলসুম বেগম (২২),নড়াইল জেলার নাড়াগাতি থানা এলাকার নাসির সর্দারের মেয়ে রূপা খাতুন (২৬) ও খুলনার রূপসা থানার ক্লাবরোড এলাকার মহসিন শেখের মেয়ে নাসরিন সুলতানা (২৩)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,ফেরত আসা যুবতীদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর শাখা তাদেরকে গ্রহন করে পরিবারের কাছে পৌঁছে দেবে।

যশোর মহিলা আইনজীবি সমিতির কর্মকর্তা এ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, গরিব পরিবারের মেয়ে হওয়ায় ভালো কাজের সন্ধানে ৭ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের কেরালা যায়। এসময় অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কৈকাল নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ তাদের দেশে আনা হয়।

এমবিএইচ