শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে যশোর থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন।
ফেরার পথে ভুল করে ট্রলারটি বনের গভীরে একটি খালের ভেতরে চলে যায়। পথ খুঁজতে খুঁজতে ট্রলারের তেল ফুরিয়ে গেলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনে অভিযান চালায় টানা ৫ ঘণ্টার অভিযান শেষে রাত রাত ১০ টার দিকে তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এন





