মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে’।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।
প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।
এইচআর





