মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। না হলে কমিশন স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই।

এছাড়া তিনি জানান, গণভোটের বিষয়টি সরকার নির্ধারণ করবে এবং সে অনুযায়ী কমিশন কাজ করবে।

এর আগে ইসি বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দিয়েছিল। তবে এনসিপি জানিয়েছে, তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

এনএইচ