যথাযোগ্য মর্যাদায় এবং শিক্ষার্থীদের অন্য রকম উপস্থাপনায় জেলা উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ পালন করেছে নোয়খালী বাসী ।
দিবসের প্রথম প্রহরে ও সকাল ৫টা ৫৭ মিনিটে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
জেলা প্রশাসন,জেলা পুলিশ সুপার,সিভিল সার্জন,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ব্যক্তিগত ভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করা হয়। কুচকাআওয়াজ সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো.মাহবুব আলম তালুকদার। কুচকাআওয়াজ অংশ নেয় বাংলাদেশ পুলিশ , মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,আনছার বিডিভি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, কাব ,স্কাউট ,রোভার দল ।
তারপর শিক্ষাথীরা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয় যেখানে উপস্থাপন করা হয় মুক্তিযুদ্ধকালীন কিছু চিত্র। যার মধ্যে রয়েছে গণহত্যা, সংগ্রামসহ বিভিন্ন চিত্র।
জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা বিশেষ করে সুবর্ণচর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ওয়াদুদ ও চর জব্বর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ ও সংগঠন সুবর্ণচর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব পক্ষে শহীদবেদীতে পুষ্প মাল্য অর্পন করেন সাংবাদিক লিটন চন্দ্র দাস , আব্দুল বারী বাবলু, আবুল বাসার, মো ইমাম উদ্দিন সুমন, মুজাহিদুল ইসলাম সোহেল ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।
সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। কুচকাআওয়াজ সালাম গ্রহণ করেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচ এম খায়রুল আনম চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ওয়াদুদ, চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন। কুচকাআওয়াজ অংশ নেয় বাংলাদেশ পুলিশ , মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ,আনছার বিডিভি, বিভিন্ন স্কুল কলেজের ক্লাব ,স্কাউট ,রোভার দল ।
এরপর দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী । চর জব্বর ডিগ্রী কলেজের প্রভাষক স্বপ্না রাণী শীল ও শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ রেজাউল করিম ,৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী ।
মুজাহিদ/জেড





